ব্রণের দাগ থেকে মুক্তি পাবার উপায়


আমাদের ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে দেয় ব্রণ। ব্রণ হচ্ছে সাধারণত  আমাদের শরীরের এবং ত্বকের ফলিকলের এক প্রকার রোগ। সাধারণত মুখমন্ডল এর মধ্যে আমাদের এই রোগ টি হয় এবং এই ব্রণ মুখের সৌন্দর্যতা নষ্ট করে দেয়।



বয়সন্ধিকালে হরমোন টেস্ট্রোরেন আর প্রোজেস্ট্রোরনের প্রভাবে ত্বকের সিবেসিয়াস গ্রন্থি অধিক হারে তেল নিঃসরণের বাধার কারনে এই ব্রণ সৃষ্টি হয়। সাধারণত ১৩ থেকে ১৯ বছর বয়স পযর্ন্ত শতকরা ৯০% এ রোগ টি হয়ে থাকে। আর ২০ বছর থেকে এর আক্রান্ত কমতে থাকে এবং কোন একসময় তা নিঃসরণ হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে লক্ষ করা গেছে যে ২০ বছর এর পরও তাদের থেকে যায়।

এখন আমরা যানবো, ব্রণ কেন হয়?

ব্রণের সুনির্দিষ্ট কারণ আজ পযর্ন্ত কোন বিজ্ঞানী জানতে পারেন নি সাধারণত বয়সন্ধিকাল, বংশগত কারণে, হজমের গোলমাল হলে, মদ্যপান ইত্যাদি এই সমস্ত কারণে এই ব্রণ হতে পারে।


আসুন তাহলে আমরা যেনে নিই, ব্রণের দাগ থেকে মুক্তি পাবার উপায়ঃ

১. ব্রণের দাগ থেকে মুক্তি পেতে মুলতানি মাটি ব্যাবহার করুন।  আপনার ত্বকে তেল তেল ভাব দেখা দিতে পারে আর এই তেল তেল ভাব এর কারণে মুখে ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে। এ ঝামেলা থেকে মুক্তি পেতে মুলতানি পাটি এবং পরিমান মতো পানি নিয়ে পেস্ট করে আপনার ত্বকে লাগাতে পারেন।
মুলতানি মাটি আপনার তেল তেল ভাব দূর করতে এবং বন্ধ করতে সাহায্য করে।

২. ব্রণের দাগ থেকে মুক্তি পেতে শশার রস ব্যাবহার করুন। শশার রস তৈলাক্ত দূর করতে খুবই উপকারি। তাই প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস ব্যাবহার করতে পারেন। এতে আপনার মুখ একদম ঝকঝকে পরিস্কার হবে।

৩. ব্রণের দাগ থেকে মুক্তি পেতে শশার রস, চালের গুঁড়া ও মধু ব্যাবহার করতে পারেন। শশা ত্বকের জন্য খুবই উপকারি। চালের গুড়া এবং মধু পেস্ট করে লাগিয়ে নিতে পারেন এর মাধ্যমে আপনার ত্বকের সতেজতা ফিরে আসবে।

৪. ব্রণের দাগ থেকে মুক্তি পেতে কাচাঁ হলুদ ব্যাবহার করতে পারেন। কাচাঁ হলুদ ভালোকরে পিষে নিয়ে ব্রণের দাগে লাগিয়ে নিয়ে কিছুক্ষন পর শুকিয়ে গেলে মুখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই কাচাঁ হলুদ শুধু মাত্র ব্রণ দূর করার কাজ করে না বরং ব্রণের দাগ দূর করার জন্য সাহায্য করে।

৫. ব্রণের দাগ থেকে মুক্তি পেতে আপেল এবং মধুর মিশ্রণ ব্যাবহার করতে পারেন। আপনি প্রথমে আপেলের পেস্ট বানিয়ে নিয়ে তার ৪-৫ ফোটা মধু মিশিয়ে নিন। মিশ্রনটি মুখে ভালোভাবে লাগিয়ে নিন এবং কিছুক্ষন অপেক্ষা করে তারপর মুখ ভালোকরে ধুয়ে নিন।
এটি ত্বকের টান টান ভাব বজায় রাখে এবং খুব ভালো কাজ করে । প্রতিদিন নিয়মিত ভাবে লাগালে আপনি ৭দিনের মধ্যে আপনার ত্বকের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।

৬. ব্রণের দাগ থেকে মুক্তি পেতে তুলসি পাতার রস ব্যাবহার করতে পারেন। ব্রণের জন্য তুলসি পাতার রস খুবই কার্য্কারি। শুধুমাত্র তুলসি পাতার রস ব্রণের জায়গায় লাগিয়ে নিন এবং শুকিয়ে গেলে তা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৭. ব্রণের দাগ থেকে মুক্তি পেতে গোলাপজলের পানি এবং লেবুর রস ব্যাবহার করতে পারেন। প্রথমে ২-৩ ফোটা লেবুর রস এবং তারপর গোলাপজল এর পানি দুইটাই ভালো ভাবে এডজাস্ট করে লাগিয়ে নিন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে  গোলাপজল অনেকের ত্বকে সহ্য হয় না এক্ষেত্রে মধু ব্যাবহার করতে পারেন।

৮.   ব্রণের দাগ থেকে মুক্তি পেতে ডিমের সাদা অংশ ব্যাবহার করতে পারেন। রাতে শোয়ার আগে ডিমের সাদা অংশের একটি মিশ্রন তৈরি করে নিয়ে মুখে ভালোভাবে লাগিয়ে নিয়ে সারারাত রাখতে পারেন। অথবা ৩০ মিনিট পর ধুয়ে নিতে পারেন।

৯. ব্রণের দাগ থেকে মুক্তি পেতে প্রতিদিন বেশি করে পানি পান করুন।  প্রয়োজনে ৯-১০ গ্লাস পানি পান করুন।

১০. বাইরে থেকে আসার পর মুখ ভালোকরে ধুয়ে নিবেন।


এই সকল টিপস মেনে চললে আপনি ব্রণের দাগ থেকে মুক্তি পাবেন তাই এই ঘড়োয়া টিপস গুলো মেনে চলতে পারেন অথবা পরিক্ষা করে দেখতে পারেন।

Post a Comment

0 Comments