যখনি আপনি
শুনতে পেরেছেন যে আপনি মা হতে চলেছেন ঠিক সেই মূহুর্তে থেকে নিজের যত্ন নিতে শুরু করেছেন
। কিন্ত গর্ভা অবস্থায় অনেকেই নরমাল ডেলিভারি
করতে সক্ষম হয় না শুধু মাত্র তার কিছু অলসতা এবং তার বিশ্রাম এর জন্য। মা হওয়ার আনন্দে তো আপনি সারাদিন
খুশি আছেন কিন্ত এর সবথেকে বড় বিষয় হল নরমাল ডেলিভারি। আপনাকে হয়তো সকলেই যত্ন করলেও
আপনার মনে সব সময় ভয় থেকে যায় যে ডেলিভারির চিন্তা। যে আপনার নরমাল ডেলিভারি হবে তো
নাকি আপনি পারবেন না নরমাল ডেলিভারিতে
বাচ্চা প্রসব করতে। নাকি আর দশ জনার মতো আপনাকেও কাটাছেঁড়ার মধ্যে দিয়েই যেতে হবে?
গর্ভবতী
অবস্থায় নরমাল ডেলিভারি আপনি চাইলেই তা সফল করতে পারবেন। এর জন্য আপনাকে এখন থেকেই
পরিশ্রম করতে হবে। বড়সড় কোনও জটিলতা যদি বাসা না বাঁধে তা হলে সাধারণ কিছু টিপস মেনে
চললেই স্বাভাবিক ভাবে সন্তানের জন্ম দিতে পারবেন আপনি।
গবেষনায়
দেখা গেছে যে ৮৫% মহিলা গর্ভাবস্থায় নরমাল ডেলিভারিতে সক্ষম হয়েছে। তাই আপনিও চাইলে
নরমাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করতে পারবেন।
নরমাল
ডেলিভারির কিছু টিপস জানা থাকলে তা আপনার জন্য সহায়ক হবে। চলুন তাহলে জেনে নিই সেই
টিপসগুলোঃ
১. নিয়মিত ব্যায়াম চর্চা করুন। হ্যা আপনি হয়তো ভাবছেন
যে এঅবস্থায় ব্যায়াম করবো কিভাবে। আপনাকে ভারি ব্যায়াম করতে হবে না যেসমস্ত ব্যায়াম
করলে আপনার শরীরের ক্ষতি হবে না সেই ব্যায়াম গুলো করুন। শুধু মাত্র আপনার শরীর কে বিশ্রাম
এ না রেখে একটু নিজেকে ব্যায়ামের উপর রাখুন। দিনে আপনি ২০-৩০ এসকল ব্যায়াম করতে পারেন।
যদি আপনার ব্যায়াম করার অভ্যাস না থাকে তাহলে গর্ভাবস্থায় ব্যায়াম শুরু করুন এই ব্যায়ামের
মাধ্যমে আপনার শ্রেণি অঞ্চলের পেশি এবং উরুর পেশিকে শক্তিশালি করে তোলে । আপনি এই ব্যায়ামের
জন্য ডাক্তারের পরামর্শ নিন এবং তার কাছে পরামর্শ নিন যে কোন সমস্ত ব্যায়াম করলে আপনার
বেবির ক্ষতি হবে না্ ।
২. নরমাল
ডেলিভারির জন্য আপনি দমচর্চা করুন । দমচর্চার মাধ্যমে আপনার শরীরের এনার্জিকে বৃদ্ধি
করে এবং আপনার গর্ভের সন্তানের বৃদ্ধি ও গঠনের উন্নতিতে সাহায্য করে। দমচর্চার মাধ্যমে
শিশু অক্সিজেন পায় এবং প্রসব করাকালীন শিশু মায়ের সাথে সন্তান সাহায্য করতে পারে। এজন্য
আপনি নিয়মিত দমচর্চা করুন।
৩. নরমাল
ডেলিভারির জন্য আপনি ভয়ংকর ঘটনা গুলো এড়িয়ে
চলুন। হ্যাঁ গর্ভাবস্তায় আপনি আপনার গুরুজন এর থেকে নানা প্রকার ভয়ংকর কিছু ঘটনা শুনে
থাকবেন হয়তো। এই সমস্ত ঘটনা গুলো এড়িয়ে চলুন। নিজের উপর ভরসা করুন এবং আপনি ভাববেন
আর নারী পারলে আমি কেন পারবো না। আমার মতো তো আরো অনেক নারী আছে তারা যদি পারে আমি
কেন পারবো না এই সাহস টা নিজের মধ্যে রাখুন।
৪. নরমাল ডেলিভারির জন্য আপনি সঠিক এবং নিয়মিত খাবার
খান। পুষ্টিকর খাবার খাওয়া আপনাকে সুস্থ রাখতে ও শক্তিশালী করতে এবং শিশুর বৃদ্ধি ও
গঠনের উন্নতিতে সাহায্য করে। একজন মায়ের খাবার থেকেই শিশু খাবার পায় এবং সেই অনুযায়ী
তার সন্তান তার গর্ভে বৃদ্ধি পায়।
৫. নরমাল ডেলিভারির জন্য আপনি বই পড়তে পারেন। বিভিন্ন
প্রকার এ বিষয়ে বই আছে আপনি সেগুলো পড়ে নিজেকে প্রস্তুত করে নিতে পারেন। বই পড়ার একটাই
কারন হচ্ছে আপনি নতুন এবিষয়ে আপনার কোন ধারনা নেই তাই বই পড়ে এবিষয়ে আপনায় ধারনা অর্জন
করে নিতে হবে। এ অবস্থায় কি কি করণীয় হয়ে থাকে।
এগুলো বিষয়ে জানলেই আপনার মনে কোন প্রকার ভয় থাকবে না আপনি নিজে থেকেই অনুপ্রানিত
হবেন যে আপনিও পারবেন এঅবস্থায় নরমাল ডেলিভারিতে প্রসব করতে।
৬. নরমাল
ডেলিভারির জন্য আপনি পানি ব্যাবহার করুন। পানি আপনার শরীরে লেবার পেইন কমাতে এবং নরমাল
ডেলিভারি হতে সাহায্য করে। এছাড়া আপনি প্রচুর পরিমানে পানি পান করুর।
৭. নরমাল ডেলিভারির জন্য আপনি হাঁটুন। কারণ হাটলে শরীরের
অবসার দূর হয়। আপনার পক্ষে যদি অনেকক্ষণ হাঁটা সম্ভব না হয় তাহলে অল্প দূরত্বে কিছুক্ষণের
জন্য হলেও হাঁটুন তবুও আপনি নিয়মিত হাটুন।
৮. শুয়ে
বসে থাকার কম অভ্যাস করুন। মনে করবেন না যে আপনার এঅবস্থায় আপনার বিশ্রামের প্রয়োজন
আছে তাহলে আপনি ভুল করবেন। অনেকেই এঅস্থায় শুয়ে বসে থাকে যার ফলে তারা প্রসব করা কালীন
নরমাল ডেলভারি করতে সক্ষম হয় না।
এই নিয়ম
গুলি আপনি নিয়মিত মেনে চললে আপনি নরমাল ডেলিভারি করতে সক্ষম হবেন ১০০%। তাই নিজের মনোভাব
কে পরিবর্তন করে আজকে থেকেই এই নিয়মগুলি অনুসরন করুন।

0 Comments